বুধবার (২২ এপ্রিল) নগরীর হালিশহর থানার আগ্রাবাদ বি-ফোর এক্সেস রোড এলাকায় একটি হাইড্রো কোম্পানির খননকাজ চলাকালে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাতে খননের সময় হঠাৎ করে মাটি ধসে পড়ে সেখানে কাজ করা চার শ্রমিক চাপা পড়ে যান।
সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে তুষারের বাড়ি দিনাজপুর জেলায় হলেও রাকিবের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
এ ঘটনায় আহত শ্রমিক সাগর ও এরশাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক জানিয়েছেন, তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।