২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শেষ পর্যন্ত নতুন তারিখেই আয়োজন করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সারাদেশে একযোগে আগামী ২ জুলাই থেকে শুরু হবে এ বছরের গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষা।
শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত এক বৈঠকে সংশ্লিষ্ট সব শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। পরীক্ষার সার্বিক প্রস্তুতি, প্রশ্নপত্র প্রণয়ন ও সময়সূচি সমন্বয়ের বিষয়গুলো বিবেচনায় নিয়েই তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। খুব শিগগিরই পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হবে বলে জানা গেছে।
এর আগে প্রাথমিকভাবে ৭ জুন থেকে পরীক্ষা শুরুর পরিকল্পনা ছিল। সে অনুযায়ী নিয়মিত শিক্ষার্থীদের জন্য সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র এবং অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য শর্ট সিলেবাসভিত্তিক পৃথক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রস্তাবনা তৈরি করা হয়।
এ সংক্রান্ত একটি খসড়া রুটিনও মন্ত্রণালয়ে জমা পড়েছিল। তবে শেষ মুহূর্তে সবদিক বিবেচনায় এনে পরীক্ষা শুরুর তারিখ পিছিয়ে ২ জুলাই নির্ধারণ করা হয়েছে।