আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা এলাকার মধ্যে প্রবেশের চেষ্টা করছিল মার্কিন একটি নৌ ড্রোন। সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানি বাহিনী।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাল্টাপাল্টি হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এমন দাবি সামনে এলো। গুরুত্বপূর্ণ এই নৌপথকে ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
তবে ইরানের পক্ষ থেকে হামলায় মার্কিন ড্রোনটির কী ধরনের ক্ষতি হয়েছে বা সেটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।