ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত ১ হাজার ২৮৭ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন ৫ হাজারেরও বেশি মানুষ। দুর্ঘটনার প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও নিখোঁজদের সন্ধানে উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।
রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে সরকারি ভবন এবং বিদেশে নেপালের বিভিন্ন কূটনৈতিক মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। তবে নিখোঁজদের উদ্ধারে অভিযান চলমান থাকায় শোক দিবসে বড় কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি।
এদিকে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন। উদ্ধারকাজের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে।