রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় একটি কালি তৈরির কারখানায় হঠাৎ আগুন লাগে, এতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরের আগে এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ডেমরা ফায়ার স্টেশনের ইউনিটগুলো ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি সামাল দিতে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকেও অতিরিক্ত ইউনিট পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার কিছু আগে আগুন লাগার খবর পাওয়া যায় এবং দুপুর ১২টা থেকে আগুন নেভানোর কার্যক্রম জোরদার করা হয়। আগুন নিয়ন্ত্রণে একাধিক ইউনিট একসঙ্গে কাজ করছে।