আন্তর্জাতিক বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে দেশে জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান সংশ্লিষ্ট জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করবে।
তিনি জানান, এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই সরকারের। তবে আন্তর্জাতিক বাজারে এই চাপ দীর্ঘস্থায়ী হলে দীর্ঘ সময় ভর্তুকি বহন করা কঠিন হয়ে পড়বে।
তার ভাষ্য, পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে মূল্য সমন্বয়ের প্রয়োজন দেখা দিতে পারে।