নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। আগের দামের তুলনায় প্রতি ভরিতে কমেছে ৪ হাজার ৩৭৪ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৬ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৭৮২ টাকা এবং ১৮ ক্যারেটের ৪ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এখন ৩ হাজার ৯১ টাকা।
বুধবার সকালে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর নতুন মূল্য কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে।