আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কিছু সময় আকাশ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন হয়ে পড়ার পাশাপাশি বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
সকালে ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।