এপ্রিলের প্রথমার্ধেই দেশে এসেছে ১৬০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স, যা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, চলতি মাসের ১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশে মোট ১৬০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১২৮ কোটি ডলার। সেই হিসেবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২৫ দশমিক ২ শতাংশ।
এদিকে চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২৭ দশমিক ৮১ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৩ দশমিক ০৬ বিলিয়ন ডলার। অর্থবছরের হিসাবে এ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০ দশমিক ০৬ শতাংশ।
ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, ডলারের বিনিময় হার তুলনামূলক স্থিতিশীল থাকা, উন্নত দেশগুলোতে কর্মরত প্রবাসীদের আয় বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনীতিতে ধীরে ধীরে স্থিতিশীলতা ফেরার কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রভাব পড়ছে।
এছাড়া বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগও রেমিট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।