ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। ঈদকে সামনে রেখে বাড়ি ফেরা যাত্রীদের বহনকারী একটি রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় উত্তরবঙ্গগামী লেনে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়দের ভাষ্য, দ্রুতগতিতে চলা ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে যায়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই বহু যাত্রীর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে থাকায় প্রাণহানির সংখ্যা বেড়েছে।
খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস, যমুনা সেতু পূর্ব থানা পুলিশ ও সেতু কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার অভিযান চালায়। ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত ৬ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর উদ্ধার কাজের জন্য কিছু সময় মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ রাখা হয়। পরে বিকল্প সড়ক ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান জানান, নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ