মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে সোমবার রাতে দোয়া ও শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তারেক রহমান বলেন, ‘আমি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া করছি। আল্লাহ তাঁকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও শক্তি দান করুন।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ আমার সঙ্গে একাত্ম হয়ে আমাদের দেশের একজন মূল্যবান বন্ধুর প্রতি আন্তরিক শুভকামনা জানাচ্ছে।’
বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত আনোয়ার ইব্রাহিম বর্তমানে শারীরিক অসুস্থতা থেকে সেরে উঠছেন। তাঁর অসুস্থতার খবরের পরিপ্রেক্ষিতেই তারেক রহমান এই শুভকামনা জানান।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা এবং পুনরায় শক্তি ফিরে পাওয়ার আশাবাদও ব্যক্ত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।