আগামী ১১ জুন মেক্সিকোতে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠছে ইতিহাসের প্রথম ৪৮ দলের বিশ্বকাপের। মাঠের লড়াই শুরুর আগে ইতিমধ্যেই অংশগ্রহণকারী দলগুলো তাদের বেস ক্যাম্প চূড়ান্ত করে ফেলেছে। গ্রুপ পর্বের ম্যাচগুলোর সময় দলগুলো এখানেই অনুশীলন, বিশ্রাম ও রণকৌশল সাজাবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে এই তথ্য। তবে গ্রুপ পর্ব শেষ হলে নকআউটে ওঠা দলগুলো চাইলে তাদের ক্যাম্প পরিবর্তন করতে পারবে।
দেখে নেওয়া যাক বিশ্বফুটবলের পরাশক্তিরা কোন কোন শহরকে তাদের আস্তানা বানাচ্ছে:
১. আর্জেন্টিনা (বর্তমান চ্যাম্পিয়ন)
- শহর: কানসাস সিটি, মিসৌরি (যুক্তরাষ্ট্র)।
- অনুশীলন কেন্দ্র: স্পোর্টিং কেসি পারফরম্যান্স সেন্টার (এখানে রয়েছে ৫টি আধুনিক মাঠ, পারফরম্যান্স ল্যাব ও উন্নত সুযোগ-সুবিধা)।
- হোটেল/বিশ্রামাগার: ঐতিহ্যবাহী হোটেল স্যাভয়।
২. ব্রাজিল (পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন)
- শহর: নিউইয়র্ক সিটি (যুক্তরাষ্ট্র)।
- অনুশীলন কেন্দ্র: নিউ জার্সির কলম্বিয়া পার্ক ট্রেনিং ফ্যাসিলিটি (এমএলএস ক্লাব নিউইয়র্ক রেড বুলসের অত্যাধুনিক কেন্দ্র হিসেবে এটি পরিচিত)।
৩. ইংল্যান্ড
- শহর: কানসাস সিটি (যুক্তরাষ্ট্র)।
- অনুশীলন কেন্দ্র: সোয়ুপ সকার সেন্টার।
- হোটেল/বিশ্রামাগার: দ্য ইন অ্যাট মেডোব্রুক।
৪. ফ্রান্স (দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন)
- শহর: ওয়ালথাম, ম্যাসাচুসেটস (যুক্তরাষ্ট্র)।
- অনুশীলন কেন্দ্র: বেন্টলি বিশ্ববিদ্যালয় (বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লাস চালু থাকলেও ফরাসি দলের জন্য থাকবে কড়া নিরাপত্তা)।
- হোটেল/বিশ্রামাগার: বোস্টনের ফোর সিজনস হোটেল।
৫. জার্মানি (চারবারের বিশ্বচ্যাম্পিয়ন)
- শহর: উইনস্টন-সালেম, নর্থ ক্যারোলাইনা (যুক্তরাষ্ট্র)।
- অনুশীলন কেন্দ্র: ওয়েক ফরেস্ট বিশ্ববিদ্যালয়ের ডব্লিউ. ডেনি স্প্রি সকার স্টেডিয়াম।
- হোটেল/বিশ্রামাগার: নিরাপত্তার জন্য বিশেষভাবে পরিচিত বিলাসবহুল 'দ্য গ্রেলিন এস্টেট'।
৬. পর্তুগাল
- শহর: পাম বিচ কাউন্টি, ফ্লোরিডা (যুক্তরাষ্ট্র)।
- অনুশীলন কেন্দ্র: গার্ডেন নর্থ কাউন্টি ডিস্ট্রিক্টস পার্ক (১০টি ফুটবল মাঠ সমৃদ্ধ এই ভেন্যুতে এর আগে ক্লাব বিশ্বকাপের সময় রিয়াল মাদ্রিদ অনুশীলন করেছিল)।
৭. স্পেন
- শহর: চ্যাটানুগা, টেনিসি (যুক্তরাষ্ট্র)।
- অনুশীলন কেন্দ্র: ঐতিহ্যবাহী বেইলর স্কুল।
- বিশেষ ব্যবস্থা: খেলোয়াড়দের সর্বোচ্চ গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসের চারপাশে ১০ ফুট উঁচু ব্ল্যাকআউট বেড়া তৈরি করা হচ্ছে।
৮. উরুগুয়ে
- শহর: প্লেয়া দেল কারমেন (মেক্সিকোর সমুদ্রতীরবর্তী শহর)।
- অনুশীলন কেন্দ্র: মায়াকোবা ট্রেনিং সেন্টার।
- হোটেল/বিশ্রামাগার: ফেয়ারমন্ট মায়াকোবা হোটেল।
৯. ক্রোয়েশিয়া
- শহর: ভার্জিনিয়া (যুক্তরাষ্ট্র)।
- অনুশীলন কেন্দ্র: এপিস্কোপাল হাই স্কুল স্পোর্টস কমপ্লেক্স।
- হোটেল/বিশ্রামাগার: হোটেল একেএ আলেকজান্দ্রিয়া।