ক্লাব ক্যারিয়ারে দ্রুত ৩০০ গোলের মাইলফলক ছুঁয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড।
ইংলিশ প্রিমিয়ার লিগে কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যানচেস্টার সিটির ১-০ ব্যবধানের জয়ে একমাত্র গোলটি করেন হালান্ড। এই গোলের মধ্য দিয়েই ক্লাব ফুটবলে ৩০০ গোল পূর্ণ হয় তার।
চারটি ক্লাবের হয়ে ৩৮৪ ম্যাচে এই মাইলফলকে পৌঁছান ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। ফলে দ্রুততম ৩০০ গোলের দৌড়ে রোনালদো ও এমবাপ্পেকে ছাড়িয়ে গেছেন তিনি।
রোনালদো ৪৯৯ ম্যাচে এবং এমবাপ্পে ৩৯৮ ম্যাচে ক্লাব ক্যারিয়ারের ৩০০তম গোল করেছিলেন। সেই হিসাবে রোনালদোর চেয়ে ১১৫ ম্যাচ এবং এমবাপ্পের চেয়ে ১৪ ম্যাচ কম খেলেই হালান্ড এই কীর্তি গড়েছেন।
তবে দ্রুততম ৩০০ গোলের রেকর্ড এখনো লিওনেল মেসির দখলে। আর্জেন্টাইন তারকা ৩৬৫ ম্যাচেই ক্লাব ক্যারিয়ারের ৩০০ গোল পূর্ণ করেছিলেন।
ম্যানচেস্টার সিটির হয়েও দুর্দান্ত ধারাবাহিকতায় রয়েছেন হালান্ড। ক্লাবটির হয়ে ২০২ ম্যাচে তার গোলসংখ্যা ১৬৫। এই তালিকায় তার ওপরে আছেন সাবেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো, যিনি সিটির হয়ে ৩৯০ ম্যাচে ২৬০ গোল করেছিলেন।