আগামী ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, বাংলা সংস্কৃতির মহাউৎসব ঘিরে টিএসসি ও শিল্পকলা একাডেমি ঘিরে চলছে বর্ষবরণের আয়োজন—শুভ নববর্ষ ১৪৩৩।
নতুন সূর্য, নতুন প্রেরণা, নতুন আশা—পহেলা বৈশাখ মানেই এক নতুন শুরু। পুরোনো গ্লানি ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নিয়ে এলো বাংলার নতুন বছরের সূচনা—‘এসো হে বৈশাখ’ স্লোগানে। নববর্ষ উদযাপন হবে বৈশাখী শোভাযাত্রা, স্লোগান, নাটক, কবিতা, নাচ, গান, বৈশাখী মেলা, পান্তা-ইলিশ, হালখাতা আর রংধনুর সাত রঙে।
মঙ্গলবর্ষ রূপে বৈশাখ
বাংলাদেশে উদযাপিত হবে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম ধারক হলো বাংলা নববর্ষ। কেউ কেউ ২০২৬ সালের ১৪ এপ্রিল, মঙ্গলবার, পহেলা বৈশাখকে দেখছেন ‘মঙ্গলবর্ষ’ হিসেবে। যেহেতু পহেলা বৈশাখ দিনটি মঙ্গলবার পড়ায় এবছর বাংলাদেশে আসছে নতুন রূপ নিয়ে। দেশের মঙ্গলময় কামনায় সুশীল মানুষের চিন্তাধারায় মঙ্গলবর্ষ রূপে আসছে এবারের পহেলা বৈশাখ।
শিল্পকলা একাডেমি
বাঙালির বাংলা নববর্ষ উদযাপন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিল্পকলা একাডেমিতে চলছে হাজারো আগাম প্রস্তুতি। চিত্রশিল্পীরা রং-তুলি হাতে নিয়ে কাগজে, মাটির তৈরি পাত্রে, বাঁশ, কাঠসহ বিভিন্ন সামগ্রীতে এঁকে চলেছেন দেশীয় শিল্প।
আঁকছেন হারিয়ে যাওয়া ছবি। সেগুলো প্রদর্শন করছেন ওয়াল ও বিক্রয়কেন্দ্রে। যার যেটি পছন্দ, তিনি নির্ধারিত মূল্য দিয়ে তা ক্রয় করছেন। শিল্পকলা ঘিরে চলছে নাট্যমঞ্চ ও সংস্কৃতিমঞ্চ তৈরি। দর্শনার্থী ও পর্যটকদের আকৃষ্ট করতে তৈরি করা হচ্ছে দেশীয় প্রাণীর প্রতিচ্ছবি এবং হাতি, মোরগ, হরিণের শিল্প।
আসছে নববর্ষে প্রিয়জনকে পাঠানোর সেরা শুভ নববর্ষের শুভেচ্ছা ২০২৬
প্রিয় মানুষ, প্রিয়জন, পরিবারের কাছের মানুষগুলোকে স্পেশাল এবং আন্তরিক শুভেচ্ছা দেওয়ার জন্য কিছু শুভেচ্ছাবার্তা—
১. সময়স্রোতের আলো
দিন যায়, রাত যায়, সময় যায়, অন্ধকার যায়,
নতুন আলো এসে সকল দুঃখ-কষ্ট ভুলে নতুন দিনের সূচনায়—শুভ নববর্ষ।
২. সমৃদ্ধির কামনা
বৈশাখী মেঘের মতো কেটে যাক সব বিষাদ,
নতুন বছরে আপনার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।শুভ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ।
৩. নতুন দিনের আলো
নতুন সূর্য, নতুন প্রাণ,
নতুন সুরে নতুন গান,
পুরোনো সব বেদনা ভুলে,
নতুন বছর উঠুক দুলে।
৪. ঐতিহ্যের ছোঁয়া
পান্তা-ইলিশ ও বৈশাখী মেলায় আপনার চারপাশ ভরে উঠুক আনন্দে।
৫. বন্ধুত্বের বার্তা
দিনগুলো যেমনই হোক,
নতুন বছরটি হোক শুধুই আনন্দের।
বন্ধু, তোর আর তোর পরিবারের জন্য রইল নববর্ষের শুভেচ্ছা।