স্প্যানিশ ক্লাব বার্সেলোনার নেতৃত্বে এবার নতুন মুখ। ২০২৬-২৭ মৌসুমের জন্য দলের অধিনায়ক হিসেবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহাকে বেছে নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ক্লাবটির ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান অধিনায়ক হিসেবে জায়গা করে নিলেন ২৯ বছর বয়সী এই তারকা।
রাফিনহার সঙ্গে নেতৃত্বের দায়িত্বে থাকছেন পেদ্রি, এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং ও লামিনে ইয়ামাল। কোচ হান্সি ফ্লিক অধিনায়ক হিসেবে রাফিনহা এবং সহ-অধিনায়ক হিসেবে পেদ্রিকে নির্বাচন করেছেন। অন্য তিনজনের নাম এসেছে দলের খেলোয়াড়দের ভোটে।
অধিনায়ক বাছাইয়ে নিজের পছন্দের তালিকায় রাফিনহাকে প্রথম এবং পেদ্রিকে দ্বিতীয় রেখেছিলেন ফ্লিক। তার মতে, দলের নেতৃত্বে দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকা প্রয়োজন।
এদিকে মার্ক-আন্দ্রে টের স্টেগেন আয়াক্সে ধারে যাওয়ায় তার জায়গায় নেতৃত্বের দায়িত্বও রাফিনহার কাঁধে এসেছে। বার্সেলোনার হয়ে নতুন মৌসুমে তাই মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্বেও বড় ভূমিকা রাখতে হবে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।