কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে।
চলতি ২০২৬ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এটি ইউরেনিয়ামের অষ্টম চালান। চালানটি পরিবহনের সময় নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
এর আগে সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সড়কপথে পাবনার রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর।
পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এ সময় পুলিশ, এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে শেষ পর্যন্ত ইউরেনিয়ামের চালানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।