জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে সংলাপে অংশ নিতে সচিবালয়ে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে দলটির চার সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে রয়েছেন দলের সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।
এর আগে গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার উদ্যোগ নেওয়া হয়।
সরকারের এই উদ্যোগের অংশ হিসেবে প্রথম পর্যায়ে এনসিপির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তী সময়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে।